× Banner
সর্বশেষ
৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন

চালের ওপর আমদানি শুল্ক কমছে ৮ শতাংশ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বললেন, চালের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন। দুই-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্য মন্ত্রী বলেন, আমদানি শুল্ক কমানোর ফলে আশেপাশের দেশ থেকে ব্যবসায়ীরা কম মূল্যে চাল আমদানি করতে পারবেন। এর ফলে বাজারে চালের দামও কমবে। খাদ্যে কোনো সংকট নেই। ট্যারিফ কমানোর ফলে চালের দাম আরো কমবে। তবে বর্তমানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে চালের দাম। দেশে কোনো ধরনের হা হুতাশ নেই। চাল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যে ১০/১৫ টাকা চালের দাম কমবে।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সরকার ১৫ লাখ মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে আড়াই লাখ মেট্রিক টন চাল বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে আছে। আর আট লাখ মেট্রিক টন চাল দেশে আনার প্রক্রিয়ার মধ্যে আছে। চলতি অর্থবছরেই ১৫ লাখ মেট্রিকটন চাল দেশে আসবে।

কামরুল ইসলাম বলেন, বন্যায় যেখানে যেখানে চালের প্রয়োজন সেখানেই বরাদ্দ দিচ্ছি। এ নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের কোনো কার্পণ্য নেই। খাদ্য বিতরণ নিয়ে সবধরনের কর্মসূচি চলমান আছে। আসছে সেপ্টেম্বর মাস থেকে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা মূল্যে চাল দেয়া হবে। এ কর্মসূচি তিন মাস চলবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..