× Banner
সর্বশেষ
গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

ঝিনাইদহে নব্য জেএমবি’র আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেন গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১৩আগস্ট’২০১৭:  নব্য জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক কমান্ডার লিমন হোসেন (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার গভীর রাতে ঝিনাইদহ শহরের বিসিক পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন হোসেন সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এক সাংবাদিক সম্মেলনে র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল বিসিকপাড়ায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেফতার করে। লিমন নব্য জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে কাজ করছিল। গত ১৮ মে পোড়াহাটি গ্রামের জঙ্গি আ¯থানায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে বিস্ফোরক সুইসাইডাল ভেস্ট, অস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে মামলা করা হয়। এ মামলায় এর আগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..