× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে ৫৪ জন আনসারের নামে ভূয়া রেশন, জনপ্রশাসন নীরব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম ঃ চট্টগ্রাম আনসার ও ভিডিপিতে দীর্ঘদিন ধরে চলছে নৈরাজ্য। সরকারের এ সংস্থাটিতে কতিপয় দুর্নীতিবাজ সিন্ডিকেট স্বক্রিয় থাকলেও তা রয়ে গেছে তিমিরে। পুলিশ-র‌্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনীর নানা অনিয়ম নিয়ে গণমাধ্যম বা প্রকাশ্য কথোপকোথন শুনা গেলেও আনসার ও ভিডিপি নিয়ে তেমন মাতামাতি হয় না।

এ সংস্থার সদস্যদের বেশিরভাগই অস্থায়ী চাকুরির কারনে গণমাধ্যমের নজর খুব একটা নেই। কিন্তু স্থায়ী চাকুরিতে যারা আছেন বিশেষ করে কর্মকর্তা পর্যায়ে তারা নানাভাবে খুঁড়ে খুঁড়ে চুষে খাচ্ছে সাধারণ আনসার ও ভিডিপি সদস্যদের।

নজরদারি কম থাকায় এ সংস্থাটিতে চলছে নজীরবিহিন দুর্নীতি ও অনিয়ম। এমন এক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে চট্টগ্রাম আনসার ও ভিডিপিতে।

জানা গেছে, অংঙ্গীভুত নিরীহ ও অসহায় সাধারণ আনসারদের নাম দিয়ে রেশন ও ভুয়া বেতন তুলে মাসের পর মাস আত্বসাৎ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগর আনসার উত্তর জোনের বিভিন্ন থানায়। দৈনিক জাগো চট্টগ্রামের অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। আর সাথে জোন অধিনায়ক ও সংশ্লিষ্ট থানা অফিসার এবং পিসিগন জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, হাজী আব্দুল গনি ওয়াকফ এষ্টেট সংস্তায় (১+১+২৩) ২৫ জনের প্রাধিকারের মধ্যে ১৪ জন আনসারকে অন্য গার্ডে (শুন্য পদে বদলী) সরিয়ে নিয়ে ১৪ জন আনসারের ভুয়া বেতন-ভাতা বিল বানিয়ে পিসি ইকবাল, থানা অফিসার দেলেয়ার ও জোন অধিনায়ক আমিন উদ্দিন আত্নসাৎ করেছে।

একইভাবে চট্টগ্রামের বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তারা পিসিগণের সহায়তায় আরও শত শত আনসার সদস্যের নামে ভুয়া রেশন ও বেতন-ভাতা তুলে আতœসাৎ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে বিভিন্ন থানার ৫৪ জন আনসার সদস্য এ বিষয়ে জানতে পেরে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ করেছেন।

অভিযোগের অনুলিপি (১)-বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর প্রভিশন শাখা, খিলগাও, ঢাকা। (২)-জেলা কমান্ড্যোন্ট, আনসার-ভিডিপি, চট্টগ্রাম।(৩)-সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার-ভিডিপি, চট্টগ্রাম এর বরাবরে প্রেরণ করা হয়েছে বলে জানান অভিযোগকারী আনসার সদস্যরা।

আনসার সদস্য সাইফুল, আবদুর রহিমসহ একাধিক সদস্যের অভিযোগ, এ বাহিনীর ন্যায় পরায়নতা সুযোগে একাট দুনীতিবাজ সিন্ডিকেট বার বার কলংকিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ বাহিনীর সুনাম নিয়ে কলংকিত অধ্যায়ের অবতারণা ২০১৫ সাল থেকে।

২০১৫ সালে চট্টগ্রাম ও বাংলাদেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রচারিত হয় নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবেদন। এরপরও থেমে দুর্নীতির মহোৎসব। এসব দুর্নীতি ও অনিয়মের যথাযথ তদন্ত দাবি করেছেন আনসার সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..