× Banner
সর্বশেষ
মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন

ঝালকাঠিতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার মালোয়ারা গ্রামের মেয়ে ইভা ইসলাম ( ২০) এর হত্যার বিচরের দাবিতে সংবাদ সংম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ )ঝালকাঠি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইভা ইসলামের বাবা ইউনুস আলী তালুকদার। সংবাদ সম্মেলনে ইউনুস আলী তালুকদার অভিযোগ করেন, তার মেয়ে ইভা ইসলামের সাথে প্রায় দেড় বছর পূর্বে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মোঃ আল আমিন মল্লিকের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়।

আল আমিনের ইতিপূর্বে স্ত্রী ও এক পুত্র সন্তান ছিল যা তার মেয়ের কাছে গোপন রাখে । তার মেয়ে এই প্রথম বিয়ের ঘটনা জানার পর তাদের মধ্যে মনোমালিণ্য সৃষ্টি হয় এবং প্রায়ই ঝগড়া হত। এসময় আল আমিন ইভা ইসলামকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি প্রদান করত।

এ বিষয়টি মুঠোফোনে তাদেরকে জানান হয়। এর পরে এবছরের ২০ এপ্রিল টেলিভিশনে প্রচারিত সংবাদের মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর খবর জানতে পারি। মোঃ আল আমিন মল্লিক তার স্ত্রী ইভা ইসলামকে হত্যা করে মাটি চাপা দেয়। বাড়ির মালিকের ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার (৪২) তাদের বাড়ির পাশে মাটি ভরাট করা স্থানে অজ্ঞাতনামা একটি মৃতদেহের হাটু এবং হাতের অংশ মাটির বাহিরে দেখিতে পেয়ে ডাক চিৎকার করে। পরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশ ইভা ইসলামের মৃতদেহ মাটির নিচ থেকে উদ্ধার করে।

এরমধ্যে আল আমিন তার ভাড়া বাসা থেকে পালিয়ে যায়। পরে ইভা ইসলাম এর হত্যার অভিযোগে আল আমিন মল্লিককে প্রধান আসামী করে থানায় একটি মামলা করা হয়। মামলার আসামী আল আমিন ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাদুরতলা গ্রামে নিজ বাড়িতে বসবাস করলেও রহস্যজনক কারনে পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..