× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

সুনামগঞ্জে হেরুইনসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে হেরুইনসহ ইয়াকুব আলী (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আজ ২৮ই শে জুলাই শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,প্রতিদিনর মতো গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলা সীমান্তের বড়ছড়া শুল্কষ্টেশনের জয়বাংলা বাজারে অবস্থিত খন্দকার আবাসিক হোটেলের সামনে মাদক ব্যবসায়ীদের গডফাদার হাবিব সারোয়ার আজাদের নেতৃত্বে তারই একান্ত সহযোগী ইয়াকুব আলী হেরুইন বিক্রি করছিল।

এসময় টেকেরঘাট পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা এএসআই ইমাম অভিযান চালিয়ে ৪৩ পুরিয়া হেরুইনসহ মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীকে হাতে নাতে গ্রেফতার করে। এর আগে গত মঙ্গলবার ১৮৩পিস ইয়াবাসহ হাবিব সারোয়ার আজাদের ভাতিজা আলীমুন শাহ জুবায়েরকে জেলহাজতে পাঠিয়েছে র‌্যাব।

এব্যাপারে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির বলেন,প্রশাসনের লোকজন বিভিন্ন সময় অভিযান চালিয়ে ইয়াবা,হেরুইন ও মদসহ সাধারণ মাদক ব্যবসায়ীদেরকে আটক করলেও মাদক ব্যবসায়ীদের গডফাদার হাবিব সারোয়ার আজাদকে কখনোই গ্রেফতার না করার ফলে দিনদিন এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে,ধ্বংস হচ্ছে যুব সমাজ।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর হেরুইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..