× Banner
সর্বশেষ
৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন

প্রতি ভরিতে ৮১৭ থেকে ১৩৪১ টাকা বাড়ছে স্বর্ণের দাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ শুক্রবার বাড়ছে সোনার দাম। শুক্রবার থেকে ভরিপ্রতি ৮১৭ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। এক মাস ২০ দিন পর বাড়ছে এ দাম।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় বলা হয়েছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ১২৩ টাকা দরে। গত ৮ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ২২৫ টাকা বেড়েছে।

শুক্রবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৩ হাজার ৮৫৭ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ৩৪১ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের সোনা ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৫৮ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৮ হাজার ৬৬৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ৮৪৪ টাকার বদলে শুক্রবার থেকে বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়। অর্থাৎ ভরিতে ৮১৭ টাকা বেড়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..