× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় এক নারীসহ দুই জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ ও তাকে অন্তঃস্বত্ত্বা করার অভিযোগে এক নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সময় আসামীদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদন্ডসহ ধর্ষিতা নারীর ভুমিষ্ট সন্তানের ভরন পোষনের ব্যয় বহনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে একই আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার শাকচর গ্রামের নুর মোহাম্মদের মেয়ে ও রুনা আক্তার নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে একই বাড়ির হালিমার ঘরে তার সহায়তায় ২০০৫ সালের ১০ই এপ্রিল অভিযুক্ত মাইন উদ্দিন বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লেও মাইন উদ্দিন বিয়েতে অস্বীকার করায় ভিকটিম রুনা বাধ্য হয়ে ২০০৫ সালের ৩০শে অক্টোবর লক্ষ্মীপুর সদর থানায় মাইন উদ্দিন ও হালিমাসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করে। এরপর ২০০৫ সালে ১১ নভেম্বর এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুস সালাম দুইজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত দীর্ঘ শুনানী, ৮জনের সাক্ষ্য প্রমাণ এবং পর্যালোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ভিকটিমের ঔরসজাত সন্তানের প্রাপ্ত বয়স এবং বিবাহত্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সকল ব্যয়ভার বহনে সরকারকে নির্দেশনা দেওয়া হয়। আদালতের আদেশ বাস্তবায়নে জেলা কালেক্টরেটকে নির্দেশ দেয় আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাড. আবুল বাসার।


এ ক্যটাগরির আরো খবর..