× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পহেলা নভেম্বর থেকে শুরু জেএসসি ও জেডিসি পরীক্ষা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট আইন সংশোধন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সংযুক্তের চিন্তা ভাবনা করছে সরকার।

বৃহস্পতিবার দুপুরের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী অংশ নেবে।

মন্ত্রী বলেন, “এখন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া খুবই কঠিন হবে। মূল জায়গাগুলোকে মজবুত করার চেষ্টা করেছি। বিজি প্রেস থেকে কেউ প্রশ্ন নিয়ে আসা তো দূরে থাক, প্রশ্ন মুখস্ত করেও আসতে পারবে না।

তিনি আরও বলেন, “কোচিং সেন্টারগুলো প্রশ্ন ফাঁস করতে তাকিয়ে থাকে। আরেকটা কাজ তারা করে- তা হল সাজেশন, এগুলো বেআইনি।”

প্রশ্ন ফাঁস নিয়ে যে আইন রয়েছে ‘তার বাস্তব প্রয়োগ’ কখনো হয়নি মন্তব্য করে নাহিদ বলেন, “আইনটি আরও কড়াকড়িভাবে প্রয়োগের চেষ্টা করছি। প্রয়োজন হলে প্রশ্ন ফাঁস আইন সংশোধন করে আরও কার্যকর করব।”

নভেম্বরের প্রথম দিন থেকে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় বসছে বাংলাদেশের সোয়া ২৩ লাখ শিক্ষার্থী।

জেএসসি সূচি

১ নভেম্বর বাংলা প্রথম পত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা হবে।

এছাড়া ৯ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা; ১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হাস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে।

জেডিসি সূচি

১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা হবে।

জেডিসিতে ১২ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত) ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর বিজ্ঞান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) বিষয়ের পরীক্ষা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..