× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ঝিনাইদহে ব্রীজ পুন:নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১৯জুলাই২০১৭: ঝিনাইদহে ব্রীজ পুন:নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার নারিকেলবাড়ীয় বাজারে এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, দোগাছি ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী জোয়ার্দ্দার, আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, উপাধ্যক্ষ আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, নতুন কুড়ি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তুহিন হোসেন বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহের হামদহ টিকারী সড়কের ঝাপই নদীর উপর নির্মিত ব্রীজটি গত ৬ মাস আগে ভেঙ্গে যায়। ব্রীজ দিয়ে হেটে চলাচল করা গেলেও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পরিত্যক্ত ঘোষনা করেছে এলজিইডি।

ব্রীজটির কারণে দোগাছি, ঘোড়শাল ও ফুরসন্দি ইউনিয়নের ৪০ টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। তারা কৃষিপণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও এই এলাকার ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছে। দ্রুত এই ব্রীজ পুন: নির্মানের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।


এ ক্যটাগরির আরো খবর..