× Banner
সর্বশেষ
সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন

নবীগঞ্জের পুর্ব জাহিদপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন এমপি মুনিম চৌধুরী বাবু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুর্ব জাহিদপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে অন্তত শতাধিক পরিবারের মধ্যে গতকাল মঙ্গঁলবার বিকেলে গ্রামের বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুইচ টিপে বিদ্যুতের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।

তরুন সমাজ সেবক মবু মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শফিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুল বারী, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান চুনু, ব্যবসায়ী দিলাওর হোসেন। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত নহরপুর মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম আলী।

এ সময় প্রধান অতিথির বক্তেব্যে মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, অবহেলিত ও অন্ধকার গ্রাম জাহিদুপুরকে আজ আলোকিত করা হল। স্বাধীনতার ৪৫ বছর পর এই গ্রামে বিদ্যুত দেয়ার কথা ছিলো না। আরো অনেক আগেই সেটা করার কথা ছিলো। গ্রামের মধ্যে সরকারী কোন শিক্ষা প্রতিষ্টান কিংবা রাস্তাঘাট নেই সত্যিই খুব দুঃখজনক। আমি আশা করি অচিরেই গ্রামের রাস্তাটি ইটসলিং করে দেব এবং একটি সরকারী প্রাইমারি বিদ্যালয় প্রতিষ্টার জন্য সর্বাত্বক চেষ্টা করবো।


এ ক্যটাগরির আরো খবর..