× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

রেমিটেন্স কমে যাওয়ার দুই কারণ জানালেন অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের ‘অর্থনীতির প্রাণ’ বলে পরিচিতি প্রবাসীদের পাঠানো অর্থ ধারাবাহিকভাবে কমে যাওয়ার পেছনে দুটি কারণ দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অনেক কম। এর এক নম্বর কারণ হচ্ছে, আমাদের বহু লোক এখন পয়সা পাঠায় না। তাঁরা বিদেশে সেটেল করছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাঁরা সেখানে সেটেল হচ্ছেন।’

‘দুই নম্বর, একটা অভিযোগ আছে, তাঁদের (প্রবাসীরা) রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বেশ ফি দিতে হয়। ফি আমরা কমিয়ে দেব। সামনের মাসেই এটা কমিয়ে দেওয়া হবে। সামান্য একটা নামমাত্র ফি হবে। যদি তাতে পরিস্থিতির কিছু উন্নতি হয়’, যোগ করেন অর্থমন্ত্রী।

সকালে সিলেট নগরীর নাইয়রপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তার পরই সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..