হাবিবুর রহমানঃ ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার গাজীরহাট হইতে দামোদরপুর বাজার হয়ে দিঘারপাড়া বাজার পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজের বেহাল দশা এই গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন যে পরিমান পিচ পাথর দিয়ে সড়ক তৈরী করার কথা ছিল তার অর্ধেক এর ও কম পিচ পাথর দিয়ে সড়ক তৈরী করা হচ্ছে ফলে সড়ক নির্মাণের মান খারাপ হাওয়ায় অল্প দিনে সড়কটি নষ্ট হয়ে যাবে বলে তারা মন্তব্য করেন।
তারা আরো বলেন যে গ্রামেরর কিছু গণ্যমান্ন ব্যক্তির জন্য সধারণ মানুষ কিছু বলতে পারেনা সড়কে যেয়ে কন্টাক্টরের দেখা না পেয়ে একজন সুপারভাইজারকে সড়কের মান নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই কাজ করতে এসে গ্রামেরর নেতাদের ও কমিশন দিতে হয়েছে আমরাতো আর বাড়ি থেকে এনে দিতে পারবোনা আমরা কাজ শেষ করলে চার বছরের মধ্যে আর এই সড়কে আসবনা যাদের কাজ তাদের যদি ভালো না চাই আমরা কি করতে পারি
এই গ্রামেরর নেতাদের কাছে সড়কের নিম্নমাননিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা বলেন যে এই গ্রামের মধ্যে দিয়ে যে সড়ক পাকা হচ্ছে এটাই অনেক বেশি সেটা যায় করুকনা কেন এদিকে কমিশন লেনদেন এর কথা জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে রাজি হননি