× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

চট্টগ্রাম- কর্ণফুলীতে দারোয়ান আলমগীরকে ডেকে নিয়ে খুন!

admin
হালনাগাদ: সোমবার, ৩ জুলাই, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ  কর্ণফুলী উপজেলাধীন চরপাথরঘাটা ১নং ওয়ার্ডে নজির আহমদ মেম্বারের বাড়িতে গভীর রাতে বাড়ি ফেরার পথে মো. আলমগীর (৪৫) নামে দারোয়ানকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। আলমগীর একই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে। নিহতের স্ত্রীর অভিযোগ, তাদের সাথে পাশ্ববর্তী মো. আবছার সহ কয়েকজনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা খুন করেছে।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে বাড়ির কিছু দূরে একটি জমিতে আলমগীরের লাশটি পড়ে ছিল। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে আটকের চেষ্টা চলছে। নিহতের স্ত্রী মাহফুজা বেগম জানায়, তার স্বামী স্থানীয় তাহের মুন্সির বাসায় দারোয়ানের চাকরি করতো। প্রতিদিন গভীর রাত ৩-৪টায় ঘরে ফিরে। শনিবার রাত দুইটায় ঘরে খুব কাছাকাছি চলে আসলে চিৎকার শুনতে পাই। পরিবারের অন্যান্যদের সহায়তায় চারিদিকে খুজে না পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ রোববার ভোররাতে তাদের বাড়ির কিছু দূরে একটি জমির ভেতরে তার স্বামীর লাশ খুজে পায়।


এ ক্যটাগরির আরো খবর..