× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মৈত্রী বাসের অনিয়ন্ত্রিত গতিই প্রাণ নিলো জাহিদুলের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

মোঃ মাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধি:ভারতীয় মৈত্রী বাসগুলোর বিরুদ্ধে পুলিশি প্রহরায় দ্রুতগতিতে হুইসেল বাজিয়ে চলার অভিযোগ তুলেছেন বেনাপোল বন্দরে কর্মরতরা। স্থানীয় সাধারণ মানুষের দাবিও তাই।

 

তাদের দাবি, সবসময় বাসগুলো অনিয়ন্ত্রিত গতিতে চলে। এতে সড়কে ছোটখাট যানবাহন দ্রুত পাশ কাটাতে গিয়ে দ‍ুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।

 

দেশীয় যানবাহনের মতো ভারতীয় মৈত্রী বাসেরও গতির নিয়ন্ত্রণ থাকা উচিত বলে জানান তারা।

 

এ বিষয়ে পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন  বলেন, যানজট ও বিজিবি তল্লাশির জন্য মৈত্রী বাসগুলোর অতিরিক্ত সময় লেগে যায়। আবার গন্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোরও তাড়া থাকে। এজন্য তারা কিছুটা বেপরোয়া গতিতে চলাচল করে।

 

এদিকে নিহত চালক জাহিদুলের বাড়িতে চলছে শোকের মাতম। বেনাপোল বন্দর ‍আবাসিকের বাড়িতে স্ত্রী, সন্তানদের চোখ থেকে পানি যেনো ফুরোচ্ছেই না।

 

ভারতীয় মৈত্রী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলামের গাড়িচালক জাহিদুলের স্ত্রী শামিমা বেগম  বলেন, ও রোজা ছিল। সকালে নামাজ পড়ে স্যারকে নিয়ে অফিসের গাড়ি চালিয়ে যাচ্ছিলো যশোরে। ফিরলো লাশ হয়ে। ছোট চাকরি তার। তিন ছেলে মেয়ে। কোনো রকমে সংসার চলতো। তাদের মানুষ করতে গিয়ে ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করতে পারেনি। এখন আমাদের কে দেখবে? ছেলে-মেয়ের ভবিষ্যৎ কি হবে?

 

জানা যায়, নিহত জাহিদুল খুলনার খালিশপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। বাংলাদেশ স্থলবন্দরে তার চাক‍রি প্রায় ২০ বছর। বেনাপোল বন্দরে আছেন দু’বছর ধরে। পরিবার নিয়ে বন্দরের আবাসিকে থাকতেন। তিন ছেলে মেয়ের মধ্যে মেয়ে বড়। সে ৯ম শ্রেণীতে পড়ে। ছেলে তৃতীয় শ্রেণীতে ও অন্যজন ২ বছরের শিশু।

 

বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়েজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার  জানান, নিহতের পরিবারের জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। সরকারিভাবে যাতে সহযোগিতা পায় তার জন্য অনুরোধ করবেন। এছাড়া প্রাথমিকভাবে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান তার পরিবারকে ৫০ হাজার টাকা অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২২ জুন) সকালে ভারতের ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের অধীনে আগরতলা-কলকাতা ভায়া ঢাকার একটি মৈত্রী বাস আখাউড়া চেকপোস্ট থেকে যাত্রী নিয়ে কলকাতার যাচ্ছিলো। এসময় যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে বন্দরের একটি পাজারো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন স্থলবন্দরের গাড়িচালক জাহিদুল। গুরুতর আহত হন উপ-পরিচালক আমিনুল ইসলাম ও তার নিরাপত্তাকর্মী আনসার সদস্য সাইফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..