× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

আড়ংপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে আড়ংপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আড়ংপাড়া ওয়ার্ড বিএন পির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, তেতুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, যুবদল নেতা হাফিজুর রহমান হাফিজ, তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়েজউদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, বিএনপি নেতা মেহেদী হাসান সাগর, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, যুবদল নেতা রবিউল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরামুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম প্রমুখ।

ইফতার পূর্বক মোনাজাতে দেশের মানুষের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিএনপির সকল কারা অভ্যন্তরীন নেতা কর্মীদের মু্িক্ত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..