× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

‘আবগারি শুল্কের’ নাম পরিবর্তন হবে

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  শুনতে ভালো না বলে ‘আবগারি শুল্কের’ নামপরিবর্তন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি ভালো মনে করে আবগারি শুল্কের হার বাড়িয়েছিলাম। কিন্তু এটা নিয়ে ব্যাপক হৈচৈ, চিৎকার ও কথা হচ্ছে।’“আবগারি শুল্ক, এই নামটা শুনতেও ভালো শোনায় না। এ কারণে আমরা চিন্তা করেছি ‘আবগারি শুল্কের’ নাম পরিবর্তন করার।”তবে নতুন নাম ঠিক করা হয়নি বলে জানান অর্থমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আগে ২০ হাজার টাকা আমানতের ওপর ৫০০ টাকা আবগারি শুল্ক হিসেবে কেটে নেওয়া হতো। আমি এই সীমাটা এক লাখ টাকা পর্যন্ত বাড়িয়েছি এবং আবগারি শুল্কের হারও বাড়ানোর প্রস্তাবকরেছি।’‘আমি তো এটা শুধু প্রস্তাব করেছি। এটা তো পাস হয়ে যায়নি। কিন্তু এটা নিয়ে সমালোচনা ও চিৎকার-চেঁচামেচি হচ্ছে’, যোগ করেন মুহিত।

নাম পরিবর্তন হলেই কি সমালোচনা, চিৎকার-চেঁচামেচি বন্ধ হবে—এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, নাম পরিবর্তনের পাশাপাশি শুল্ক কমানোরচিন্তাভাবনা করা হচ্ছে।এর আগে অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়েরআর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৭টি আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার। এবারের রাজস্ব আয়ের একটি বড় অংশআসবে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে। যদিও এ নিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের। এ বাজেটে কার্যকর হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। বহুল আলোচিত এইআইনে ভ্যাটের হার ১৫ শতাংশ নির্ধারিত হবে। বাজেটে ভ্যাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রা থেকে ১৫ হাজার ১২৩ কোটি টাকা বেশি।

আগামী অর্থবছরের বাজেটের আকার চলতি বাজেটের চেয়ে প্রায় ২৬ ভাগ বেড়েছে। চলতি অর্থবছরের বাজেট তিন লাখ ৪০ হাজার৬০৫ কোটি টাকা। সংশোধিত বাজেট তিন লাখ ১৭ হাজার ১৭৮ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে মোট জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ। ৪৬তম এই বাজেট পাস হবে ২৯ জুন।


এ ক্যটাগরির আরো খবর..