× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

‘আবগারি শুল্ক সামান্য বাড়ানোর প্রস্তাবেই হৈচৈ শুরু হয়েছে’

admin
হালনাগাদ: বুধবার, ১৪ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক আগেও ছিল, এবার সামান্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতেই হৈচৈ শুরু হয়ে গেছে। তবে সংসদ চাইলে এটা কমাতে পারে।’

আজ বিকেল পৌনে ৩টার দিকে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

 মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় ক্রয় কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বের হওয়ার পথে সাংবাদিকরা আবগারি শুল্কের বিষয়টি অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন।

আবগারি শুল্ক কমানো হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব সংসদে পেশ করেছি। আলোচনা শেষে সংসদ যেটা ইচ্ছে করতে পারে। তবে আবগারি শুল্ক আগেও ছিল’,যোগ করেন অর্থমন্ত্রী।অর্থ প্রতিমন্ত্রী কিছুদিন আগে একটি সেমিনারে আবগারি শুল্ক কমানোর কথা বলেছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘হি ইজ নট রেসপনসিবল পারসন অ্যাবাউট দিজ ম্যাটার।’

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ক্রয় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..