× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

admin
হালনাগাদ: শনিবার, ১০ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে এক ইফতারের আয়োজন করেন।

ইফতারে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক ও সাংবাদিক, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, লেখক, গায়ক এবং ক্রীড়াব্যক্তিত্বরা যোগ দেন।প্রধানমন্ত্রী ইফতারে অংশগ্রহণকারী অতিথিদের জন্য সাজানো টেবিলে টেবিলে গিয়ে তাঁদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ও অন্যান্য শহীদদের এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ইমেরিটাস ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বিচারপতি মেজবাহ উদ্দিন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ডা. রুহুল হক এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষিবিদ আমিরুল ইসলাম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

পেশাজীবী সমন্বয়ক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ, ইনস্টিটিউশন অবইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ ও সেক্টরস কমান্ডারস ফোরামেরনেতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ইফতারে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..