× Banner
সর্বশেষ
জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নতুন ভ্যাট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে আইএমএফ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : আগামী অর্থবছর (২০১৭-২০১৮) থেকে নতুন ভ্যাট ব্যবস্থা প্রণয়নকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।অর্থমন্ত্রী এ এম এ মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরে সকল পর্যায়ে ১৫ শতাংশভ্যাট আরোপের প্রস্তাব করেন, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

গতকাল বৃহস্পতিবার একবার্তায় আইএমএফের নির্বাহী বোর্ডের পরিচালকরা এক বিবৃতিতে নতুন ভ্যাট প্রণয়নে সরকারকে স্বাগত জানায়।

বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, নতুন ভ্যাট পরিকল্পনা প্রবর্তনের ফলে কর প্রশাসনের উন্নয়ন, রাজস্ব ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক খাতে ব্যয় নির্ধারণে সহায়ক হবে।গত ২৬ মার্চ, ২০১৭ সংস্থাটির নির্বাহী বোর্ড সভায় স্থানীয় আর্থিক নীতি ব্যবস্থাপনা এবং মাইক্রোইকোনমিভিত্তিক আর্থিক শৃঙ্খলাস্থিতি, অনুকূল বহির্চাহিদাভিত্তিক সহায়ক অর্থনীতি, উচ্চ প্রবাসী আয় এবং দ্রব্যসামগ্রীর মূল্য পর্যালোচনা করে ২০১৭ সালে বাংলাদেশ সম্পর্কিত চতুর্থ পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় ও বিদেশি তথ্য সমর্থন করে আইএমএফ জানায়, ২০১৬-২০১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ, যা পূর্ববর্তী বছরে ছিল ৬ দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালের শেষে কৃষিপণ্যের ফলন ভালো থাকায় এবং বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে ছিল।আইএমএফ দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমকে শক্তিশালী করায় প্রশংসা করে বলে, প্রবৃদ্ধি স্থিতিশীল ও শক্ত অবস্থানে রয়েছে, সামাজিক সূচকের উন্নতি হয়েছে, মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে, দেশজ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং রাজস্ব ঘাটতি মাঝামাঝি রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..