× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সুস্থ সুরাইয়া মায়ের কোলে

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জন্মের ২৩ দিন পর অবশেষে মায়ের কোলে তুলে দেওয়া হলো মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন ভবনের ৪৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন মা নাজমা বেগমের কোলে তুলে দেওয়া হয় তাকে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, এতদিন চিকিৎসার পর রবিবার শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী তার মা তাকে সুস্থ করে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। চিকিৎসার স্বার্থে ওই রুমে কাউকে না যাওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড. কানিজ হাসিনা শিউলি বলেন, ‘শিশুটি সুস্থ হওয়ায় আমি এতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লার কাছে শিশুটির জন্য আমি অনেক দোয়া করেছি। মা নাজমা বেগম জানান, তিনি তার শিশুটিকে সুস্থ শরীরে দেখতে পেয়ে খুব খুশি হয়েছেন।

প্রসঙ্গত, ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন নাজমা খাতুন, তার গর্ভের সন্তান ও চাচা শ্বশুর মোমিন ভূঁইয়া। মোমিন ভূঁইয়া একদিন পর মারা যান। এদিকে মাগুরা সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর একটি কন্যাসন্তান জন্ম দেন নাজমা।


এ ক্যটাগরির আরো খবর..