এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে আটোয়ারীতে জিংক সমৃদ্ধ ৭৪ ব্রি ধান কাটা উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামে মাঠ দিবসের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। জিংক সমৃদ্ধ ৭৪ ব্রি ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল হক।
এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় কর্মসুচী ব্যবস্থাপক মাঠ সমন্বয় হাসিনা পারভিন, আরডিআরএস বাংলাদেশ রংপুর সহকারী সমন্বয়কারী কৃষি মাহবুব আলম, হারভেস্ট প্লাস এর কর্মকর্তা রুহুল আমিন মন্ডল, কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দীকসহ প্রায় শতাধিক কৃষক।
বক্তারা বলেন, জিংক সমৃদ্ধ ধানের ভাত খেলে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। তাই কৃষকদের জিংক সমৃদ্ধ ৭৪ ব্রি ধান চাষ করতে পরার্শম দেন।