× Banner
সর্বশেষ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

ভেদরগঞ্জে এলজিইডি’র রাস্তায় নিম্নমানের ইট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)’র রাস্তায় নম্বর বিহীন ও ভাঙ্গা ইটের ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে। মুল ঠিকাদারের কাছ থেকে ক্রয় করে ক্ষমতাসীন দলের প্রভাবশালী চেয়ারম্যান নিন্মমানের ইট দিয়ে রাস্তা নির্মান করছেন বলে স্থানীয়দের প্রতিবাদ করতে মানা।

ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ছয়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভূট্টো মজুমদারের বাড়ির উত্তর পাশের খালপাড় দিয়ে ১ কিলো মিটার রাস্তা নির্মানের টেন্ডার হয়। টেন্ডার মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। নড়িয়া উপজেলাবাসী আলাউদ্দিন নামে এক ঠিকাদার এ কাজ পায়। ছয়গাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর মামুন ঠিকাদার আলাউদ্দিনের কাছ থেকে ক্রয় করে এ রাস্তার কাজ করছেন।

স্থানীয়রা জানায়, ৪নং ওয়ার্ড মেম্বার শাহিন ভুইয়া এ রাস্তার কাজ করায়। ইট ভাটার অকেজো, পচা ও আধলা ইট দিয়ে এ রাস্তায় কাজ করছে। ফাঁকা ফাঁকা করে ইট বসিয়ে বালু দিয়ে ঢেকে রাখে। এ রাস্তায় সরকার বরাদ্দ দিয়েছে তাই ইট বসাতে হয় তানা হলে কোন কাজ না করেই টাকা তুলে নিত ঠিকাদার। চুলার মাটির মতো এ ইট রাস্তায় বসানো আর না বসানো একই কথা।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী আসকার ইবনে আমির বলেন, কাকন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পায়। শাহীন ভুইয়া নামে একলোক কাজ পরিচালনা করেন। সে নতুন মানুষ হিসেবে খুবই চালাক। খুব নি¤œমানের ইট ব্যবহার করছে তাই কাজ বন্ধ রাখছি। তাকে বলা হয়েছে একটু ভালো মানের ইট ব্যবহার করার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..