মেহের আমজাদ,মেহেরপুর (২৯/০৫/১৭): মেহেরপুর শহর সমাজ সেবা পরিষদের আয়োজনে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বিকালে জেলা সমাজ সেবা কার্যালয় মিলনায়তনে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর – ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রামানিক, তত্বাবধায়ক মোঃ জহিরউদ্দিন প্রমুখ । পরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় । এর আগে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।