× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

তাহিরপুরে লাউড় রাজ্যের প্রাচীন নিদর্শন বিলুপ্তির পথে, দেখার কেউ নেই

admin
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০১৭

জাহাঙ্গীর আলম ভুঁইয়া,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের লাউড় রাজ্যের রাজ বাড়ির প্রাচীন নিদর্শন দিন দিন বিলুপ্তি হচ্ছে। অযতœ অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে রাজ বাড়ির শেষ নিদর্শন টুকু। এখন দখল করে আছে স্থানীয় জনসাধারন ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যেন দেখার কেউ নেই।

জানাযায়-উপজেলার সীমান্ত ঘের্ষা উত্তর বড়দল ও দক্ষিন বড়দল ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত এক কালের প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী যা বর্তমানে হলহলিয়া নামে পরিচিত। প্রায় ১২০০বছর পূর্বে স্থাপিত নিদর্শন রাজা বিজয় সিংহের রাজ বাড়ি টি। প্রায় ৩০একর জমির উপর প্রতিষ্টিত রাজ বাড়িটিতে ছিল বন্ধীশালা,সিংহদ্ধার,নাচঘর,দরবার হল,পুকুর ও সীমানা প্রাচীর। এর কিছু অংশ এখনও বর্তমানে আছে। আরো জানাযায়,লাউড় রাজ্যের পশ্চিমে ব্রম্মপুত্র নদীর পূর্বে জৈন্তায়া,উত্তরে কামরুপ সীমান্ত ও দক্ষিনে বর্তমানে ব্রাম্মনবাড়িয়া পর্যন্ত ছিল লাউড় রাজ্যের সীমানা।

এ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কেশব মিত্র নামে এক বাম্মণ। স¤্রাট আকবরের শাসনামলে লাউড় রাজ্যের পাশে খাসিয়াদের আক্রমনের শিকার হলে কিছু দিনের জন্য এর রাজধানী বর্তমান হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে স্থানান্তারিত হয়েছিল। পরে লাউড় রাজ্যের গোবিন্দ সিংহ তা পুনুরুদ্বার করে আবার রাজধানী স্ব-স্থানে পুনঃ স্থাপন করেন। ঐতিহাসিক হান্টারের মতে ১৫৫৬ খ্রিষ্টাব্দে মোগল অধিকারের পর লাউড় প্রথম বারের মতো তার স্বাধীনতা হারায় এবং মোগলদের বর্ষতা শিকার করে নিয়ে বসবাস করে। উপজেলার সচেতন এলাকাবাসী ও স্থানীয়রা জানায়-রাজ বাড়ির প্রধান গেইটের সামনের অংশ মাটি কেটে ও রাজবাড়ির শেষ নির্দশন টুকুর বিভিন্ন অংশ ভেঙ্গে নিচ্ছে লোকজন। প্রধান গেইটটিও দিন দিন মাটির নিচেঁ ডেবে নষ্ট হচ্ছে। উপজেলার অসৎ ভূমি অফিসার ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় প্রথমে নাম মাত্র মূল্যে লিজ নিয়ে ভবন গুলো ভেঙ্গে বিক্রি করে দেয়।

রাজ বাড়ি দেখতে আসা সমাজ সেবক আবু সায়েম,ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শিক্ষার্থী মেহেদী হাসান ভুঁইয়া (জনমেজর) বলেন-অযতœ,অবহেলা,রক্ষানাবেক্ষন ও সংস্কার না করার ফলে ঐতিহাসিক লাউড় রাজ্যের শেষ নির্দশন টুকু বিলুপ্তির পথে। প্রশাসনের সুর্দৃষ্টি পড়লে লাউড় রাজ্যের রাজধানী হলহলিয়া একটি আকষর্নীয় পযটন কেন্দ্র হিসাবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান-লাউড় রাজ্যের হলহলিয়ায় স্থাপিত রাজ বাড়ির শেষ নির্দশন টুকু খোজঁ খবর নিয়ে রক্ষানাবেক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান-তাহিরপুরের হলহলিয়া লাউড় রাজ্যের রাজ বাড়ির সংস্কার ও রক্ষনাবেক্ষনের জন্য আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..