× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। তবে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।

আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ‘টাকা পাচারের বিভিন্ন কারণ রয়েছে। যেমন আমরা একটা ল্যান্ড প্রাইস ফিক্সড করে দেই। কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি হয়। এই টাকা কী করবে? এটা এ দেশে ব্যবহার করতে পারে না, কালো টাকা। তো আমরা এখন চিন্তা করছি কোনো ল্যান্ড প্রাইস রাখব না। কারো যদি আনডিক্লেয়ারড ইনকাম থাকে, হি ক্যান ডিক্লেয়ার ইট অ্যানি টাইম পেইং নেসাসারি ফাইনস এটসেটরা এটসেটরা (অপ্রদর্শিত আয় প্রয়োজনীয় জরিমানা ও অন্যান্য নিয়ম মেনে প্রদর্শন করা যাবে)।’

এ ছাড়া বৈধপথে রেমিটেন্সের হার বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর সরকারি চার্জ তুলে নেওয়ারও কথা বলেন অর্থমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..