× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

শরীয়তপুরে সুখী দম্পতি মেলা আগামীকাল

admin
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০১৭

সৈকত দত্ত, শরীয়তপুর প্রতিনিধি ॥  দেশের মধ্যে এই প্রথম বারের মত শুরু হতে যাচ্ছে দম্পতি মেলা। আর সেই ভিন্ন ধরনের আয়োজন করছে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম।

উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টার এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে আগামীকাল রোববার মেলাকে সফল করতে চালানো হচ্ছে ব্যাপক প্রচার-প্রচারণা। ইতিমধ্যে জেলায় এই মেলাকে ঘিরে শুরু হয়ে গেছে ব্যাপক আলোড়ন।

মেলাকে সফল করতে চলছে প্রত্যন্ত অঞ্চলে মাইকিং, লিফলেট ও দায়াতপত্র বিতরণ। ইতিমধ্যে মেলাকে সফল করতে জেলার বিশিষ্টজন, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার সভা করা হয়েছে। মেলার কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় দম্পতি মেলা উদ্বোধন, ১১টায় শর্ট ফিল্ম/নাটিকা/ডকোমেন্টারী প্রদর্শন, দেরটায় নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আবারো শুরু হবে সুখী দম্পতি প্রতিযোগীদের আগমন ও আসন গ্রহন, ৩টায় বিভিন্ন ক্যাটাগরীর শ্রেষ্ঠ সুখী দম্পতি নির্বাচন, বিকাল পোনে ৪টায় প্রধান অতিথির আগমন, আলোচনা ও সুখী দম্পতিদের সম্মাননা প্রদান এবং সন্ধ্যায় মাদক বিরোধী কনসার্ট।

শরীয়তপুর পুলিশ লাইনস মাঠে আয়োজিত সুখী দম্পতি মেলা উপলক্ষে ইতিমধ্যে সকল আয়োজন সমাপ্ত করা হয়েছে। মেলায় ১৫’শ দম্পতির সমাগম ঘটানোর টার্গেট নিয়েছে পুলিশ সুপার। এর আগে মেলা উপলক্ষে ‘সুখী-দাম্পত্য জীবনের গল্প’ শিরোনামে ১ হাজার শব্দের মধ্যে দাম্পত্য জীবনের গল্প লিখে জমা দেওয়ার আহবান জানান পুলিশ সুপার। এদের মধ্যে তিন ক্যাটাগরিতে ১০জন বিজয়ী ‘সুখী দম্পতি’কে দেওয়া হবে পুলিশ সুপার সম্মাননা ও পুরস্কার।

মেলায় আগত দম্পতিদের মধ্য থেকে লটারির মাধ্যমে সেরা ২০ সুখী দম্পতির জন্য রয়েছে আকর্ষনীয় ২০টি পুরস্কার। এছাড়াও মেলাকে আরো আকর্ষণীয় করতে উন্মুক্ত মঞ্চে রয়েছে নাচ-গান, কবিতা আবৃত্তি, নাটক, যাদু প্রদর্শনী, কৌতুক, সাপ খেলা সহ নানান বিনোদন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

দেশের এই প্রথম বারের মত ভিন্ন ধরনের মেলা ‘শরীয়তপুর সুখী দম্পতি মেলায়’ প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বিশেষ অতিথি থাকবেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) শওকত আলী, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. নাভানা আক্তার, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেন তপাদার, শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেলা উদযাপন কমিটির সভাপতি ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম।

ভিন্ন রকমের আয়োজিত শরীয়তপুরে সুখী দম্পতি মেলা উদযাপন কমিটির সভাপতি ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম বলেন, বর্তমান সমাজে দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া, বিবাহ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে। প্রতিনিয়ত এ সংক্রান্ত অনেক অভিযোগ আমাদের কাছে আসে। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মতো ঘটনা ঘটে। এটা আমার কাছে খুবই অমানবিক বলে মনে হয়। এ থেকে পরিত্রাণ পেতে পারিবারিক কলহ বিবাব দূরীকরণ এবং সুখী দাম্পত্য জীবনকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আযোজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..