× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

মাগুরায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৪২তম শাখার শুভ উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় উদ্বোধন হলো আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৪২ তম শাখা সোমবার সকাল ১২টায় শহরের ্এম.আর.রোডে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম.জাফর ও মাগুরা শাখার ব্যবস্থাপক মু.শরিফুল ইসলাম,ব্যাংকের খুলনা জোনের প্রধান মো:মঞ্জুরুল আলম,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়র মো:হাবীব উল্লাহ,ভবনের স্বত্তাধিকারী শাহজাদী বেগম প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং পরিচালনা করেন জালাল আহমেদ।

উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি ,তৃণমূলে ব্যাংকিং সেবা পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে আল আরাফাহ ইসলামী ব্যাংক। শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মসূচি হাতে নিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।এ সময় বিভিন্ন শ্রেণী -পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীদের সমাগম ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..