× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

৩৫ নিরাপত্তাকর্মী নিয়ে শুল্ক কার্যালয়ে মুসা

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : গাড়ির শুল্ক ফাঁকির মামলায় জবানবন্দি দেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হয়েছেন ধনকুবের মুসা বিন শমসের।

আজ রোববার বিকেল ৩টায় নিরাপত্তারক্ষীদের নিয়ে রাজধানীর কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসেন মুসা।

এ সময় সংবাদকর্মীরা প্রশ্ন করলেও মুসা কোনো কথা বলেননি। তবে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত এক নিরাপত্তাকর্মী বলেন, ‘স্যার অসুস্থ, এখন কোনো কথা বলতে পারবেন না।’শুল্ক গোয়েন্দা কার্যালয়ে মুসা হাজির হওয়ার দুই ঘণ্টা আগেই সেখানে এসে পৌঁছায় তাঁর ১৫ নিরাপত্তারক্ষী। মুসা আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা মানববেষ্টনী তৈরি করে তাঁকে নিয়ে লিফটে ওঠান।

নারী ও পুরুষ সব নিরাপত্তাকর্মীর পরনে ছিল কালো জামা-প্যান্ট, চোখে সানগ্লাস।শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, গাড়ির শুল্ক ফাঁকির মামলায় দুই সদস্যের একটি তদন্ত দল মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে।


এ ক্যটাগরির আরো খবর..