× Banner
সর্বশেষ
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার জারি করা ওই নীতিমালায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার (৯ মে) থেকে অনলাইনে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায় ও টেলিটকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে পারবে।আবেদন প্রক্রিয়া চলবে ২৬ মে পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১৫০ টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য কলেজপ্রতি ১২০ টাকা ফি দিতে হবে।একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..