× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ঝালকাঠিতে আগাম জোয়ার ও বৃষ্টিতে মুগডালের ব্যপক ক্ষতি

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠি জেলায় জলবায়ূ পরিবর্তন জনিত কারণে আগাম জোয়ারের পানি ও টানা বর্ষনে মুগ ডালের চাষ সম্পূর্ন সষ্ট হওয়ার পথে।

ঝালকাঠি জেলায় এ বছর সর্বাধিক ১৮’শ হেক্টরে মুগ ডালের চাষ হয়েছে। কৃষকরা ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। মুগ ডালের পাশাপাশি একই সময়ের মরিচ সহ কিছু কিছু রবি ফসলেরও ক্ষতি হয়েছে।

কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এ বছর জেলায় বারিমুগ ৬ জাতের আবাদ করেছিল। এই ডালের উৎপাদন হেক্টর প্রতি ১.৫ মেট্রিক টন থেকে ২ মেট্রিক টন। কিছু কিছু কৃষক আগাম ও উচু জমিতে মুগ ডাল চাষ করেছে। তারা কিছু ফলন পেলেও সিংহ কৃষকরা ফলন তোলার সময় বৃষ্টি আর আগাম জোয়ারের পানিতে মুগডাল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।

এদিকে ফসল হারানোর জেলার হাজার হাজার মুগ ডাল চাষি পথে বসেছে। কৃষকরা বিশেষ করে বর্গা চাষীরা এনজিও থেকে ঋণ নিয়ে মুগ ডালের চাষ করেছেন।

এখন কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মত ক্ষেতে অন্য কোন ফসল চাষাবাদ করারও সুযোগ নেই।


এ ক্যটাগরির আরো খবর..