× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

এফডিসির শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-জায়েদ

admin
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

গতকাল শুক্রবার দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে রাতভর ভোট গণনা করা হয়। আজ শনিবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২১টি পদের বিপরীতে ৫৮ শিল্পী ভোটে লড়ছেন।

প্রধান নির্বাচন কমিশনার পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, শিল্পী সমিতির মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ৫৫৮ জন ভোট দিয়েছেন। নির্বাচিতরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি রিয়াজ, নাদির খান, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মামুনুল ইমন হিরো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলীরাজ, অঞ্জনা সুলতানা, রোজিনা, মৌসুমী, পপি, পূর্ণিমা, ফেরদৌস, সাইমন, সুশান্ত, নাসরীন, জেসমিন।


এ ক্যটাগরির আরো খবর..