× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে লাশ

admin
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. সোহেল (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের হোসেন্দি এলাকার ব্র্যাক কার্যালয়ের কাছ থেকে সোহেলের লাশ উদ্ধার করে।

সোহেল টেংগারচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মো. নাছিরের ছেলে। তিনি ডিশলাইন সংযোগের কাজ করতেন।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল জানান, গতকাল সোহেল তাঁর শ্বশুরবাড়ি মিরপুর-১ নম্বরে অবস্থান করছিল। রাতে ৪/৫ জন তাঁকে ঢাকা থেকে গজারিয়ায় নিয়ে আসে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।

তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পরিদর্শক।


এ ক্যটাগরির আরো খবর..