× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মা-বাবার কবরের পাশে সমাহিত মিজু আহমেদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদকে শেষ শ্রদ্ধা জানালেন তাঁর সহশিল্পী, চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার সকালে পান্থপথে জানাজা শেষে বিএফডিসিতে মিজু আহমেদের মরদেহ আনা হলে বিএফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের সব সংগঠন ফুল দিয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা। এরপর বাদ মাগরিব তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে মিজু আহমেদের ছেলে তাসরাত জানান, ‘বাদ মাগরিব বাবার দাফন সম্পন্ন হয়েছে। বাবার ইচ্ছা অনুসারেই কবর দেওয়া হয়েছে কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে। বাবা সব সময়ই বলতেন তাঁর কবর যেন দাদা-দাদির পাশে দেওয়া হয়। বাড়িতে গেলে তিনি সব সময় সবার আগে কবর জিয়ারত করতেন। বাবার ইচ্ছা অনুযায়ী আমরা এখানে কবর দিয়েছি।’

তাসরাত আরো বলেন, ‘বাবা সব সময় চলচ্চিত্র নিয়ে ভাবতেন। বাসায় যখন থাকতেন, তখনো চলচ্চিত্রের জন্য আক্ষেপ করতেন। কীভাবে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আমাদের সঙ্গেও আলাপ করতেন। চলচ্চিত্রকে বাবা অনেক ভালোবাসতেন। সারা দেশের মানুষের কাছে বাবার জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন বাবা যেন ভালো থাকেন।’


এ ক্যটাগরির আরো খবর..