× Banner
সর্বশেষ
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি

ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥  ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন “জাগো শরীয়তপুর” নামক সংগঠন। মঙ্গলবার বিকালে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এই দাবী জানান শরীয়তপুরবাসী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও জাগো শরীয়তপুর সংগঠনের আহবায়ক আবুল ফজল মাষ্টার, সদস্য এডভোকেট আজিজুর রহমান রোকন, আমিন উদ্দিন, আতিকুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীগন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষনা দেয়ার উদ্দেশ্যে আগামীকাল বুধবার ফরিদপুর যাবেন। আমরা প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে ঢাকা বিভাগের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির সাথে আমরা শরীয়তপুরবাসী অতপ্রত ভাবে মিশে আছি। আমরা ঢাকা বিভাগেই থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ফরিদপুর জেলাকে বিভাগ হিসেবে ঘোষনা দিবেন। কৃষ্টি-কালচার ও সংস্কৃতি রক্ষরা স্বার্থে শরীয়তপুরকে বাদ দিয়ে ফরিদপুর বিভাগ ঘোষনা দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শরীয়তপুরবাসী হিসেবে আমাদের একটাই দাবী।


এ ক্যটাগরির আরো খবর..