খান নাজমূল হুসাইন ,তালা প্রতিনিধি: তালার শিবপুর গ্রামে আজ থেকে ৪ দিন ব্যাপী আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের বাৎসরিক ৮৫ তম ধর্মীয় সম্মেলন শুরু হচ্ছে ।
তালার শিবপুর গ্রামে সাধকের নিজস্ব বাসভবন চত্বরে প্রতি বছরের ন্যায় বার্ষিক ধার্য তারিখ ১১ চৈত্র হতে শুরু হয়ে ১৫ চৈত্র প্রত্যুষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হবে ।দেশের বিভিন্ন অঞ্চল থেকে সকল ধর্মের সাধকরা অংশগ্রহণ করবেন । ১৯৯২ সালে ৭৮ বৎসর বয়সে তিনি দেহত্যাগ করার পরও বাৎসরিক ধর্মীয় সভাটি অব্যাহত রয়েছে ।
আজ প্রধান অতিথি হিসাবে সভা উদ্ধোধন করবেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ ।উক্ত ধর্মীয় সভায় প্রয়াত সাধকের সকল ভক্ত বৃন্দ,গণ্যমান্য ব্যক্তি ,সাংবাদিক ,সুধি সমাজ, শুভাকাঙ্খী ,আতœীয় স্বজন , সহ সকল তরিকার সাধকদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সাধকের কনিষ্ট পুত্র তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম ।
সভার সার্বিক তত্বাধানে সাধক পৌত্র সাংবাদিক এস এম আকরামুল ইসলাম নয়ন পরিচালক মানব উন্নয়ন ফাউন্ডেশন । উলেখ্য, সকল সাধকের থাকা খাওয়া ,যাতায়াত খরজের ব্যবস্থা করা হয় ।ধর্মীয় সভা সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে ।