× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

তালায় কবি সিকান্দার আবু জাফরের মেলায় চলছে যাত্রা ও মিনি সার্কাস নামে নগ্ন নৃত্য

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে কবি সিকান্দার আবু জাফরের ৯৮তম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যয় গত রোববার থেকে শুরু হয়েছে সিকান্দার মেলা। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের এ মেলার উদ্বোধন করার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে তা উদ্ধোধন করা হয়নি। তবে মেলা উপলক্ষে রোববার থেকে শুরু হয়েছে যাত্রার নামে নগ্ন নৃত্য ।

সরেজমিনে সোমবার রাতে সিকান্দর মেলায় যেয়ে দেখা গেছে, মিনি সার্কাস, যাত্রা, পুুতল নাচ, লটারী, জুয়ার বোর্ড, নাগরদোলা, আসবাবপত্রের দোকানসহ নানাবিধ পসরা বসেছে। যাত্রার নামে চলছে নগ্ন নৃত্য। চলছে জুয়া ও লটারী । এসবের  জন্য কর্তৃপক্ষের কাছ থেকে তালা, খুলনা, নড়াইল ও বাগেরহাট এলাকার মানিক শিকদার ও সাইফুলসহ বড় বড় জুয়াড়ীরা এবং অশ¬ীল নৃত্য পরিচালনাকারীরা ৮লক্ষ টাকার বিনিময়ে মেলা মাঠ কিনে নিয়েছে বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক তালা উপজেলার কয়েকজন সাংস্কৃতি কর্মী জানান, ঐতিহ্যবাহী তেঁতুলিয়া গ্রামে সাতক্ষীরার ঐতিহ্যবাহি তেঁতুলিয়া মিয়ার মসজিদ অবস্থিত এবং আগামী ২ এপ্রিল এইস এসসি পরীক্ষা শুরু। কিন্তু প্রতি বছর সিকান্দার মেলার নামে এখানে যাত্রা ও পুতুল নাচের ছদ্মবেশে নর্তকীদের উলঙ্গ নৃত্য, অবৈধ লটারী ও জুয়া বোর্ড পরিচালনা করায় একদিকে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। অপরদিকে মিয়ার মসজিদের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। এছাড়া নগ্ন নৃত্য, লটারী ও জুয়ার বোর্ড চলায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এক মাস ধরে লটারী ও জুয়া বোর্ডের কারণে যুবসমাজসহ এলাকার মানুষ সর্বশান্ত হয়ে পড়বে। এছাড়া মেলা সংলগ্ন এলাকায় মাদক বিকিকিনিসহ অসামাজিক কাজ চলছে।

তারা আরো জানান,গত বছর অবৈধ ভাবে জুয়া বোর্ড পরিচালনা এবং উলঙ্গ নৃত্য দেখানোর সময় পুলিশ প্রশাসন কঠোর হয়ে ওঠে। প্রশাসন উলঙ্গ নৃত্য বন্ধ করে দিয়ে এক জুয়া স¤্রাটকে আটক করে।

তবে মঙ্গলবার রাত ৮টার দিকে মেলা আয়োজক কমিটির সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, মেলার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক। সেক্ষেত্রে বিষয়টি তাকে অবহিত করার পর তারই নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..