× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

রক্তের ফেরিওয়ালা ‘ স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: তারা সংখ্যায় চুয়াত্তর । তাদের কেউ কেউ শিক্ষার্থী কেউ বা চাকুরিজীবি। তবে সংখ্যায় শিক্ষার্থীর পরিমান বেশি। এরা গভীর রাতেও নিশাচর হয়ে ঘুরেন হাসপাতাল কিংবা ক্লিনিকে ক্লিনিকে। নিস্বার্থভাবে হাত দু‘টো বাড়ান অসহায় কোন রোগীর কল্যানে। মাত্র একটি ফোন কলে নিরবে বিলিয়ে দেন নিজেদের রক্ত। ফিরিয়ে দেন এক একটি মানুষের বেঁচে থাকার আকুতি। এক কথায় এরা ‘রক্তের ফেরিওয়ালা’। রক্ত দানই যাদের রক্তে মেশা। বলছিলাম সিলেটের “স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন  ’ নামক একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কথা। ফেইসবুক নামক সামাজিক যোগা
যোগের মাধ্যমেই যার সৃষ্টি, সেখানেই তার সার্বক্ষনিক বিচরণ। অনলাইন ভিত্তিক এ সংগঠনের যাত্রা বিগত এক বছর পূর্বে। “জাগবে স্বপ্ন, বাঁচবে মানবতা” এই স্লোগানকে বাস্তব করতেই ২০১৬ সালে তাদের পথ চলা।
ফেইসবুক গ্রুপে ১৭ হাজার সদস্য নিয়ে বর্তমানে সিলেটে সর্ববৃহৎ রক্তদাতা সংঘঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। সংগঠনটিতে রয়েছেন চুয়াত্তর জন নিয়মিত রক্ত দাতা। ফেইসবুক গ্রুপের রয়েছে সাতজন এডমিন। অর্থাৎ এ সাতজন যে কারো রক্তের প্রয়োজনে সাথে সাথে পোষ্ট দিয়ে জানান দেন খবরটি। শুরু করেন চাহিদা অনুযায়ী ডোনারের সন্ধান। দুষ্পাপ্য রক্তের গ্রুপও রয়েছেন তাদের আওতায়। মুহুর্তেই তারা সংগ্রহ করে দেন রক্ত। রক্তদান করা ছাড়াও অনলাইন ভিত্তিক এইস্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ, ব্লাড গ্রুপিং, সচেতনতামূলক ক্যাম্পেইন, অসহায় রোগীদের সাহায্য করা ইত্যাদি করে থাকে।
স্বপ্ন রক্ত দান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত হোসেন রাহেল এই প্রতিবেদকে জানান, “জাগবে স্বপ্ন বাঁচবে মানবতা” এই স্লোগান কে সামনে রেখে স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। জেলা সংগঠনের আওতায় রয়েছে ৫ টি শাখা।আরো দুটি শাখা তৈরীর প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, আমাদের সংগঠনটি শুধু রক্তের অভাব দূর করতে নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনটি।ইতি মধ্যে ক্যান্সারে আক্রান্ত দুজনের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের জন্য অনেক ক্যাম্পেইন করেছে সংগঠনটি। বর্তমানে  বায়োসাইটোপেনিয়া আক্রান্ত ফারহান কাইফ অহনকে সাহায্যের জন্য ক্যাম্পেইন করা হচ্ছে।অহনকে প্রতি মাসে শরীরে তিন-চারবার রক্ত দিতে হয়। চিকিৎসকেরা অহনের অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য বলেছেন। এ জন্য প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন।
সংগঠনের কর্মীরা দিনরাত অহনের জন্য বিভিন্ন স্থানে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে।
এদেশে আর কেউ জেন রক্তের অভাবে প্রাণ না হারায় সেই লক্ষ্যেই কাজ করে
যাচ্ছে  স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..