× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৭-০৩-১৭)  মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যলয় চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ শুক্রবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,  মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহম্মেদ প্রমূখ।

এনডিসি রামানন্দ পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারনের উপ-পরিচলক এস.এম মোন্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী, আব্দুল হালিম. আব্দুস সালাম বাবলু বিশ্বাস,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমূখ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জহুরুল হক, জেলা যুব মহিলালীগের সভানেত্রী সামিউন বাসিরা পলিসহ জেলার রাজনৈতিক,  শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..