বিশেষ প্রতিবেদক: বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী জামিনের এই আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ বিষয়টি জানিয়েছেন।
পারভেজ জানান, ১০ হাজার টাকা মুচলেকায় অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে জিনাতকে। আজই তিনি কারাগার থেকে ছাড়া পেয়ে যাবেন।
বেঞ্চ সহকারী আরো জানান, গত শুক্রবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পরই আদালতে জামিনের আবেদন করা হয়।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেপ্তার করা হয়।রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করামামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জিনাত। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগ আনা হয়।