× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

পঞ্চগড়ের বোদা ময়নাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শতবর্ষ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোশারফ হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু তৈয়ব, প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গৌরব, ঐতিহ্য আর শতবর্ষের স্মৃতি পেরিয়ে দ্বিতীয় শতকের পথে পা রেখেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে অবস্থিত বোদা ময়নাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। বর্ণিল শোভাযাত্রা, প্রাক্তন শিক্ষার্থীদের খেলাধুলা, স্মৃতিচারণা, আড্ডা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমে ওঠে শতবর্ষপূর্তি অনুষ্ঠান। রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে অভূতপূর্ণ মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। উৎসব উপলক্ষে বিদ্যালয় ও এর আশপাশ এলাকা বর্ণিল সাজে সাজানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..