× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করে ৮লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৮ মার্চ’২০১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুজ্জামান লেন্টু নামের এক শিক্ষক একই সাথে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরী করছেন। এর আগে তিনি ঘোষনগর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে চাকুরী করেন।

সম্প্রতি ওই বিদ্যালয় থেকে অব্যহতি নিয়ে এখন তিনি ঝিনাইদহ সদর উপজেলার রামনগর কেবি মাধ্যমিক বিদ্যালয় ও কালীগঞ্জ শহরের ভুষণ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করার কারনে তিনি কোন প্রতিষ্ঠানেই ঠিকমত সময় দেন না। যার কারনে বিদ্যালয় দুইটিতে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এছাড়া ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে  ভুষণ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, স্কুলের এমপিওভুক্তি, বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ২ টি  ল্যাপটপ, ২ টি চেয়ার-টেবিল, ল্যাব সাজানোর ৩০ হাজার টাকাসহ প্রায় ৮ লক্ষাধীক টাকা অত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারি প্রোগ্রামার মার্জিয়া খানম স্কুল পরিদর্শন করে ১৭ টি ল্যাপটপের মধ্যে ১৫টি পেয়েছেন। বাকি ২ টি ল্যাপটপ ও কম্পিউটার টেবিল এবং ল্যাব সাজানোর ৩০ হাজার টাকা তিনি আত্মসাত করেছেন বলে জানাগেছে। এসব সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও ছাদেকুর রহমান।

খোঁজ খবর নিয়ে জানাগেছে, শিক্ষক আসাদুজ্জামান লেন্টু প্রায় ২০ বছর ধরে কালীগঞ্জ উপজেলার ঘোষনগর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কৃষি) হিসেবে চাকুরী করেন। এরই মধ্যে ২০১০ সালে কালীগঞ্জ ভুষণ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকুরী নেন। সেখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেও তিনি ঠিকমত স্কুল করেননি। অথচ ওই স্কুলে সরকারি বিভিন্ন বরাদ্দ, ট্রেনিং সুবিধাসহ আনুসাঙ্গিক অন্যান্যসহ সুযোগ সুবিধা তিনি ভোগ করে আসছেন। অভিযোগ রয়েছে ম্যানেজিং কমিটির সাথে আতাত করে  তিনি তিনজন শিক্ষক  ও একজন পিয়ন নিয়োগ দিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে জানাগেছে, প্রধান শিক্ষক আসাদুজ্জামান লেন্টু সহকারি শিক্ষক আশরাফুজ্জামান মুক্তারের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার, মাসুয়ারা পারভিনের কাছ থেকে ৭৫ হাজার, আলিনুর রহমানের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা, পিয়ন পঞ্চনন সিংহের কাছ থেকে ৪০ হাজার টাকা নেন। শিক্ষক আশরাফুজ্জামান মুক্তারকে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দিলেও তিনি হাতে গোনা কয়েকদিন ক্লাস নিয়ে স্কুল থেকে চলে যান। বর্তমানে ওই বিদ্যালয়ে  ইংরেজি পড়ানোর শিক্ষক নেই।

এছাড়া এমপিওভুক্তির কথা বলে শিক্ষক আমিরুল ইসলামের কাছ থেকে ৫৩ হাজার, নাজনীন আক্তারের কাছ থেকে ৫৩ হাজার, আফরোজার কাছ থেকে ৪৩ হাজার ও অফিস সহকারি কামরুন্নাহারের কাছ থেকে ৪১ হাজার টাকাসহ মোট ১ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। সর্বমোট শিক্ষক আসাদুজ্জামান লেন্টু ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ২ টি ল্যাপটপ, ২ টি টেবিল ও চেয়ার, ল্যাব সাজানোর ৩০ হাজারটাকাসহ সর্বমোট প্রায় ৮ লক্ষাধীক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এসব টাকার কোন হদিস নেই। শিক্ষকরা প্রশ্ন করলে তাদের সাথে খারাচ আচরণ করেন। আবার অনেক সময় বলে থাকেন বিদ্যালয়ের উন্নয়নের জন্য টাকা ব্যয় হয়েছে। কিন্তু দৃশ্যত বিদ্যালয়ের কোন উন্নয়ন হয়নি। একই ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হওয়ায় তিনি ভুষণ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্লাস নেন না। দম্ভোক্তি প্রকাশ করে শহরে বলে বেড়ান উপরি মহলে আমার যোগাযোগ আছে, ক্ষমতা আছে, কেউ কিছু করতে পারবে না।

সূত্র আরো জানায়, বিদ্যালয়ের প্রশাসনিক কোন সিদ্ধান্ত শিক্ষকদের জানানো হয় না। ভাল কোন ট্রেনিং হলে নিজেই সেখানে  অংশগ্রহন করেন। শিক্ষকদের বৈষম্যমূলক ট্রেনিংয়ে পাঠিয়ে থাকেন। ব্যক্তিগত কাজে ঢাকা গেলেও স্কুল থেকে বিল তুলে নেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমিত সেন জানান, ল্যাব সাজানোর ৩০ হাজার টাকা এখনো কালেকশন হয়নি। ২ টি ল্যাপটপ ও চেয়ার ও টেবিলের ব্যাপারে তিনি জানান, একটি ল্যাপটপ  আনার সময় প্রথমই  মিসিং হয়েছে। অন্যটির ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তিনি  আরো বলেন, আমি নতুন সভাপতি হয়েছেন। স্কুলের অনেক বিষয়ই জানা নেই। তিনি সব বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান জানান, একই ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করতে পারেন না। ল্যাপটপ খোয়া গেলে তাকে তা ফিরিয়ে দিতে হবে। আমি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান জানান, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। একই ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে চাকুরী করতে পারেন  কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই প্রতিষ্ঠানে একই ব্যক্তির চাকুরী করার আইনগত কোন বিধান নেই।
সরকারি সম্পত্তি ও টাকা আত্মসাতের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। এছাড়া  বিষয়টি তিনি লিখিতভাবে বোর্ডকেও অবহিত করবেন।

এ ব্যাপারে শিক্ষক আসাদুজ্জামান লেন্টুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..