× Banner
সর্বশেষ
সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী 

মেহেরপুরে জাতীয় পাট দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৩-১৭) মেহেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে “সোনালী আঁশের দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাস সহ পাট চাষিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধরণ সম্পাদক কাশেম বিশ্বাস, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, পাট চাষি মুন্সি আবু সালে প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..