ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ মার্চ’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।