× Banner
সর্বশেষ
বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড় বোদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

৫ মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকায় “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলা চত্বর সংলগ্ন সড়কে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বদেন বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম মরিয়ম খানম, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্লাহ, মানবাধিকার কর্মী টুটুল, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রী, নারী সংগঠনের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ এনজিও কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..