× Banner
সর্বশেষ
বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

admin
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৩-১৭) মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি তুহিন আরন্য-এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান ও পুলিশ সুপার পতœী সালমা আক্তার, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল।

আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারন সম্পাদক ও জাগো মেহেরপুর-এর মুখপাত্র শোয়েব রহমান।

আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পি.পি এ্যাড. শহিদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী খাতুন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক।

বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্দী শিক্ষার্থীরা নাচ, গান, খেলাধুলাসহ বিভিন্ন ধরনের প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।  অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে অতিথিরা বিদ্যালয়ে পৌছালে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।


এ ক্যটাগরির আরো খবর..