× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে মেহেরপুরে পুলিশ বাহিনীর নিহতদের স্মরণে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ

admin
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০১-০৩-১৭): কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ বাহিনীর সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে মেহেরপুর জেলা পুলিশ ।

বুধবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুলিশ সুপার আনিছুর রহমান সর্ব প্রথম পুষ্পমাল্য অর্পন করেন। এরপর সহকারী পুলিশ সুপারের (সার্কেল) পক্ষে সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, পুলিশের বিশেষ শাখার পক্ষে ডিআইও ওয়ান ইসমাইল হোসেন, কোর্ট পুলিশের পক্ষে কোর্ট ইন্সপেক্টর মোঃ মুসা, পুলিশ লাইনের পক্ষে আর আই মতিয়ার রহমান, র‌্যাবের পক্ষে ডিএডি আব্দুল খালেক, সদর থানা পুলিশের পক্ষে ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানা পুলিশের পক্ষে ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানা পুলিশের পক্ষে ওসি কাজী কামাল হোসেন, সিআইডির পক্ষে সিআইডি পরিদর্শক হাসান ইমাম, ডিবির পক্ষে ডিবির এস আই আবু সাইদ, ট্রাফিক পুলিশের পক্ষে সার্জেন্ট ফিরোজ আহমেদ এবং নিহত পুলিশদের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করা হয় ।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইন মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা ও দোয়া করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, ডিআইও ওয়ান ইসমাইল হোসেন, কোর্ট ইন্সপেক্টর মোঃ মুসা, আর আই মতিয়ার রহমান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সিআইডি পরিদর্শক হাসান ইমাম, ট্রাফিক পুলিশের পক্ষে সার্জেন্ট ফিরোজ আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..