× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

স্কাউটসের ১৬১ তম জন্মদিন পালিত মাদারীপুরে পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি।। স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিত লর্ড ব্যাটেন পাওয়েল অব গিলওয়েল (বিপি)-এর ১৬১ তম জন্মদিন উপলক্ষে জেলা স্কাউটসের পরিচালনায় এবং মাদারীপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় বিপি দিবস ও স্কাউট সপ্তাহ পালিত হচ্ছে। এ কর্মসুচির অংশ হিসেবে পৌর এলাকায় শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

স্বচ্ছ পৌরসভা গড়ার লক্ষ্যে সোমবার সকাল ১০টায় স্থানীয় স্বাধীনতা অঙ্গনে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসুচির উদ্বোধন করেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান হাওলাদার, শিক্ষাবিদ সৈয়দ আকমল হোসেন পিলু, জেলা শিক্ষা অফিসার সুবাস চন্দ্র ওঝা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আলীম প্রমুখ। পরে লেকেরপাড়ে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্কাউট শিক্ষকরা তাদের স্কাউটদল নিয়ে ৪ ভাগে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।


এ ক্যটাগরির আরো খবর..