× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

অসাধু কর্মকর্তাদের প্রশ্রয় দেওয়া হবে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান দ্বার চট্টগ্রাম বন্দর আর কাস্টমস হাউসের কাজে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না। বললেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম হাউসে মতবিনিময় সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

কাস্টমস হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, এনবিআর সদস্য ফরিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাজস্ব আদায়ের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘যারা কাস্টম হাউসের কর্মকর্তাদের জন্য হুমকির সৃষ্টি করছেন, এখানে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছেন, সহকর্মীকে নাজেহাল করার চেষ্টা করছেন, তাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছেন।’

এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান আরো বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..