× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল কাদের

admin
হালনাগাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  সাবেক সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন হান্নান, মেহেদী, শাহীন ও রানা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়েএক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।

সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, সুন্দরগঞ্জের সরকারদলীয় এমপি লিটন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী একই আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল কাদের খান। একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে পুলিশ এমপি লিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতেপেরেছে।

ডিআইজি আরো বলেন, এমপি লিটন হত্যাকাণ্ডে খুনিদের ভাড়া করেছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক কাদের খান। তাঁর পরবর্তী টার্গেট ছিল একই আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী।

মূলত সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচনে অংশ নিয়েজয়ের জন্য এমপি লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।ডা. কাদের খান চারজন ‘কিলার’ আবদুল হান্নান, মেহেদী হাসান, শাহীন মিয়া ও রানা মিয়াকে দীর্ঘদিন ধরে লালনপালন করে আসছেন বলেও জানান ডিআইজি। তাঁদের মধ্যে আবদুল হান্নান আটক এমপি কাদের খানের ব্যক্তিগত গাড়িচালক, শাহীন এমপির ভাতিজা ও মেহেদী তাঁর বাড়ির কাজের লোক।

রানা ছাড়া বাকি তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।মামলার অপর আসামি রানা মিয়াকে পুলিশ নজরবন্দি করে রেখেছে বলেও জানান ডিআইজি। যেকোনো মুহূর্তে তাঁকেও গ্রেপ্তার করা হবে।ডা. আবদুল কাদের খান গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের জাতীয় পার্টির সাবেকএমপি। তাঁর বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানপাড়া) গ্রামে।তিনি পরিবারসহ বগুড়া জেলা শহরের গরীব শাহ ক্লিনিকের চারতলা ভবনের ওপর তলায় বসবাস করতেন।

মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে আটক করে।গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় এ পর্যন্ত আবদুল কাদের খানসহ ১১০ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে ২৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..