× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

ঢাকা জেলা আ’লীগ সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এমপি মালেক

admin
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার:ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এমএ মালেক ।

গতকাল রোববার ধামরাইয়ের ইসলামপুর ডাকবাংলোতে এ সংবাদ সম্মেলন হয়।প্রায় ৫০ মিনিটের বক্তব্যে এমপি এমএ মালেক বলেন,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও ওই সময়ে বেনজীর আহমেদের কথায় চেকের মাধম্যে ও নগদ ১০ লাখ টাকা দিয়ে আমাকে ওই পদ পেতে হয়েছে।এ ছাড়া উপজেলা,পৌরসভা,ইউপি ও  জেলা পরিষদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী দাঁড় করিয়ে দলীয় প্রার্থীকে ফেল করানোর চেষ্টা করেছিলেন।বেনজীর আহমেদ।

অনেক প্রার্থীর কাছ থেকে টাকাও নিয়েছেন তিনি।এর আগে গত মঙ্গলবার ঢাকা জেলা আওয়ামীলীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রি ওবায়দুল কাদেরের সামনেই এমএ মালেক সাবেক এমপি বেনজীর আহমেদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন।সংবাদ সম্মেলনে সাবেক যুগ্ম সচিব উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ,উপজেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকরাম হোসেন,জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..